১৩ বছরের কিশোর জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় প্রায় দেড় যুগের কাছাকাছি সময় মিডিয়ায় সক্রিয় আছেন। সম্প্রতি তাঁকে একটি নাটকে ১৩ বছরের বালক হিসেবে অভিনয় করতে হয়েছে। ১৩ বছরের বালক জয় আবার অভিনেত্রী নওশীনের দেবর। বিষয়টা সবার কাছেই অবিশ্বাস্য। আর এ অবিশ্বাস্য ঘটনাটাই ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘আপদ’ অবলম্বনে নির্মিত ‘আপদ’ নাটকে। নাটকটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।নাটকে নওশীনকে দেখা যাবে জয়ের বড় ভাই শামস সুমনের স্ত্রী হিসেবে। দুই দেবর হলেন জয় ও হিল্লোল।অভিনয় প্রসঙ্গে জয় জানান, নাটকটিতে অভিনয় একেবারেই অন্য রকম এক অভিজ্ঞতা। প্রথমদিকে বিষয়টা কিছুটা হাস্যকর মনে হলেও পরে খুব আনন্দ নিয়ে কাজটা করেছি। শুটিংয়ে দেবর-ভাবি নিয়ে সবাই বেশ মজা করেছে। জয় আরও জানান, নাটকটিতে অভিনয় করার জন্য বেশ কষ্টও করতে হয়েছে। কারণ, চরিত্রটি ছিল ১৩ বছরের এক কিশোরের। মেকআপ-গেটআপের পর নিজেকে ঠিক ১৩ বছরের কিশোরই মনে হয়েছে। আশা করছি, সবাই নাটকটির মাধ্যমে নতুন এক জয়কে দেখতে পাবেন। আপদ নাটকে নওশীন হিরণ্ময়ী চরিত্রে অভিনয় করেছেন।