১৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়ের সূত্রে আগে জানা গিয়েছিল, জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে। সেটি হয়নি। এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ। তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুনুর রশীদ জানিয়েছেন, ১৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১১ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে।জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গেরিলা সেরা ছবিসহ ১০টি বিভাগে পুরস্কার জিতেছে। আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক।