১৩ হাজার নকল সিডি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতি মন্ত্রণালয়, র্যাব ও পুলিশের যৌথ উদ্যোগে দেশজুড়ে চলছে পাইরেসি অভিযান। এরই অংশ হিসেবে গত বুধবার হাতিরপুলের নাহার প্লাজার পঞ্চম তলায় অডিও-ভিডিও সিডির দোকানগুলোতে অভিযান চালানো হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট রেজিস্ট্রার ও উপসচিব মনজুরুর রহমানের নেতৃত্বে এই অভিযানে সহযোগিতা করেছে শাহবাগ থানা এবং র্যাব ২-এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ছয়টি দোকান থেকে ১৩ হাজার অবৈধ সিডি, ভিসিডি, ডিভিডি ও কপিয়ার মেশিন জব্দ করা হয়।জব্দ করা জিনিসপত্র শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।অভিযানের সময় কোনো দোকানের মালিককে খুঁজে পাওয়া যায়নি। এ সময় কয়েকটি দোকানে কর্মচারীরা বাধা দেওয়া চেষ্টা করে। মনজুরুর রহমান বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আমরা একজনকে আটক করেছি। অভিযুক্ত ছয়টি দোকানের মালিকের বিরুদ্ধে কপিরাইট আইনের আওতায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’