১৩টি প্রেক্ষাগৃহে ‘গেরিলা’
পয়লা বৈশাখে ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নাসির উদ্দীন ইউসুফের ছবি গেরিলা। ছবিটির নির্বাহী প্রযোজক এষা ইউসুফ জানান, বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এরই মধ্যে ঢাকার বলাকা সিনে ওয়ার্ল্ড, অভিসার ও স্টার সিনেপ্লেক্স, সাভারে সেনা মিলনায়তন, যশোরের মণিহার, ময়মনসিংহের পূরবী, খুলনার সংগীতা, রংপুরের শাপলা, শেরপুরের লিখন, সিরাজগঞ্জের মৌসুমী, নওগার তাজ, দিনাজপুরের মডার্ন ও কাটাখালীর রাজতিলক প্রেক্ষাগৃহের সঙ্গে ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে।সরকারি অনুদানে তৈরি হয়েছে গেরিলা। সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান এবং একজন মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ অভিজ্ঞতা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ, সংগীত পরিচালনা করেছেন শিমূল ইউসুফ।ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এ টি এম শামসুজ্জামান, আহমেদ রুবেল, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।