১৩টি ভিডিও ছবি নিয়ে গাধার পালের উর‌্যাসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাধার পালের বয়স এখনো এক বছর হয়নি। নাটক ও চলচ্চিত্রের সঙ্গে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে গড়া হয় সংগঠনটি। এবার গাধার পাল এক উর‌্যাসবের আয়োজন করেছে, ‘সমকালীন ভিডিও চলচ্চিত্র উর‌্যাসব’। আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে এ উর‌্যাসব। চলবে শনিবার পর্যন্ত।উর‌্যাসবটির আয়োজন করা হয়েছে ১৪৬/২ নিউ বেইলি রোডের গাধার পাল মুক্তমঞ্চে। উর‌্যাসবের অনুষ্ঠানমালা শুরু হবে প্রতিদিন বিকেল পাঁচটায়।শুরুতেই থাকবে যন্ত্রসংগীত, এরপর আলোচনা।ভিডিও ছবির প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। প্রতিদিন চারটি ভিডিও ছবি দেখানো হবে।এই উর‌্যাসব আয়োজন প্রসঙ্গে গাধার পালের সভাপতি অনিমেষ আইচ বলেন, ‘বিজ্ঞাপনের ঝামেলার কারণে নাটক, টেলিছবি কিংবা ভিডিও ছবি এখন আর কেউ শান্তিতে উপভোগ করতে পারে না। আমরা গত বছর বিভিন্ন মাধ্যমে প্রচারিত নাটক, টেলিছবি কিংবা ভিডিও ছবি থেকে বাছাই করে সেরাগুলো নিয়ে এ উর‌্যাসব করছি। আর তা দর্শকের বড় পর্দায়ও টানা দেখার অনুভূতি হবে।’