১৪ জুন ব্যাংকক যাচ্ছেন ফারুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নত চিকিৎসার জন্য ১৪ জুন ব্যাংকক যাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা ফারুক। গতকাল রোববার সকালে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ফারুকের চিকিৎসার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। আমরা আশা করছি, ১৪ জুন সকালে ব্যাংককের উদ্দেশে রওনা দিতে পারব।’ফারুক এখন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ফুসফুস ও কিডনি সমস্যায় ভুগছেন। গতকাল দুপুরেও ফারুককে ডায়ালাইসিস করানো হয়।