১৪ জুন 'পোড়ামন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সবটুকু মেধা উজাড় করে দিয়ে ছবিটি তৈরির চেষ্টা করেছি। বড় বাজেটের ছবি নিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজেও গর্ববোধ করি। আমি মনে করি, দর্শকেরা বিনোদনের খোরাক পেতে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন পরিবার নিয়ে।’ পোড়ামন ছবি নিয়ে বলেন জাকির হোসেন রাজু। ছবিটি তিনি পরিচালনা করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আজিজ আহমেদ জানান, গত বৃহস্পতিবার বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে পোড়ামন। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ জুন।
বান্দরবানের সত্য ঘটনা অবলম্বনে পোড়ামন ছবির কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহীর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মিলন, মাহি, আলীরাজ, বিপাশা, ডন, রতন, মনিরা মিঠু, মিশা সওদাগর প্রমুখ।
মাহি বলেন, ‘এই ছবিতে অভিনয়ের পর  আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেকখানি। আমার ধারণা, এখন থেকে সব ধরনের চরিত্রেই সাবলীলভাবে অভিনয় করতে পারব।’
পোড়ামন ছবির বেশির ভাগ গান লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি ও শফিক তুহিন।