১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসার পাঁচফোড়ন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় ১৪ ফেব্রুয়ারি রাতে দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান ভালোবাসার পাঁচফোড়ন। অনুষ্ঠানটি সাজানো হয়েছে তিন বন্ধুর গল্প দিয়ে। এই তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম ও আমিন আজাদ। ভালোবাসা দিবসে তাঁরা ঘুরতে বের হয়েছেন। এ সময় পার্কে এবং বিভিন্ন স্থানে তাঁদের চোখে পড়ে কয়েকটি ভালোবাসার জুটি। ভালোবাসা দিবসে ঘুরতে গিয়ে তিন বন্ধুর মধ্যে ঘটতে থাকে মজার সব ঘটনা। এই ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ পর্ব। অনুষ্ঠানে গান রয়েছে দুটি। একটি গানে কণ্ঠ দিয়েছেন হূদয় খান। অন্যটির সঙ্গে অভিনয় করেছেন বিন্দু ও সাইদ বাবু। রয়েছে যশোরের ঝিকরগাছায় দেশের অন্যতম বড় ফুলের বাজার ও ফুল চাষের ওপর প্রতিবেদন। প্রেমিক-প্রেমিকা ও ভালোবাসার ওপর রয়েছে প্রায় ডজনখানেক মজার নাট্যাংশ।ম্যাগাজিন অনুষ্ঠানটি তৈরি করেছে ফাগুন অডিও ভিশন। বিজ্ঞপ্তি।