১৪ বছর পর আবার একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগেরও বেশি সময় পর ছবিতে একসঙ্গে দেখা যাবে অভিনয়শিল্পী আলমগীর ও ইলিয়াস কাঞ্চনকে। তাঁদের নিয়ে তৈরি ছবির নাম তুমি যেখানে আমি সেখানে। ছবিটি পরিচালনা করেছেন শওকত জামিল। এতে আরও অভিনয় করেছেন শাবনূর ও আমিন খান। জানা গেছে, ১৪ বছর আগে আলমগীর ও ইলিয়াস কাঞ্চন একসঙ্গে অভিনয় করেছিলেন বিদ্রোহী কন্যা ছবিতে। ওই ছবিতে তাঁরা ছিলেন দুই ভাই।ইলিয়াস কাঞ্চন বললেন, ‘নতুন ছবিতে আমরা দুজন বন্ধুর চরিত্রে অভিনয় করেছি। তৃতীয় একটি পক্ষের ষড়যন্ত্রের কারণে আমাদের সম্পর্কের অবনতি হয়।’আলমগীর বলেন, ‘আমরা দুজন একসঙ্গে কবে, কোন ছবিতে অভিনয় করেছিলাম—এই মুহূর্তে মনে করতে পারছি না। তুমি যেখানে আমি সেখানে ছবিতে কাজ করেছি গত বছর। শুনেছি, ছবিটি নাকি শিগগিরই মুক্তি পাবে। শুনে ভালো লাগছে।’