১৪ বছরেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন অপরাহ্!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী মার্কিন মিডিয়া-ব্যক্তিত্ব অপরাহ্ উইনফ্রের একটি সাক্ষাৎকার নিয়েছে সিএনএন। সেখানে নিজের জীবন, দর্শন ও রাজনীতি নিয়ে খোলামেলা আলাপ করেছেন তিনি। জানিয়েছেন ১৪ বছর বয়সে সন্তান জন্ম দেওয়ার অভিজ্ঞতার কথা। বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়ার পেছনে তাঁর অবদানের কথা। পিয়ারস মরগ্যানের এক প্রশ্নের জবাবে অপরাহ্ বলেন, জীবনে তিনি তিনজনের প্রেমে পড়েছেন। তবে তিনি তাঁদের নাম বলেননি। কারণ, নাম শুনে তাঁরা আঁতকে উঠতে পারেন। এমনকি এই বলে টীকা-টিপ্পনীও কাটতে পারেন, অপরাহ্র হূদয় ভেঙেছিলাম! ‘অথচ ওদের কাছে কত চিঠিই না লিখেছি। সেগুলো আজও সংরক্ষিত আছে। পুড়িয়ে ফেলা উচিত।’ স্বগতোক্তি করলেন অপরাহ্। ১৪ বছর বয়সে সন্তান জন্ম দেওয়া এবং তাকে হারানো সম্পর্কে জনপ্রিয় এই উপস্থাপিকার ভাষ্য, ওই বয়সে ব্যাপারটা তাঁর কাঁধে বোঝার মতো চেপেছিল। এ জন্য মা তাঁকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ‘২০০৪ সালে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনে বারাককে প্রথম দেখাতেই মনে হয়েছিল, এই মানুষটাই একদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।’ ওয়েবসাইট।