১৪ মাস পর মম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্স তারকা জাকিয়া বারী মম সর্বশেষ অভিনয় করেছিলেন এজাজ মুননা পরিচালিত ‘ধুপছায়া’ নাটকে। এরপর তিনি অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ১৪ মাস কোনো নাটকে অভিনয় করেননি । নির্মাতারাও কত দিন আর অপেক্ষা করবেন। তাঁদের কষ্টের কথা ভেবেই মম ২৫ মে নাটকের শুটিংয়ে অংশ নেবেন। শরত্চন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘পথের দাবী’র অসমাপ্ত কাজে যোগ দিয়ে চেনা ভুবনে ফিরছেন মম।দীর্ঘদিন পর নাটকে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘প্রথম সন্তান উদ্ভাসের জন্মের আগে থেকেই তার সুন্দর ভবিষ্যতের কথা ভেবে শুটিং বন্ধ করেছিলাম। সেভাবেই সবকিছু গুছিয়েও নিই। এ ক্ষেত্রে যেসব পরিচালকের নাটকের কাজ করছিলাম, তাঁরাও আমার প্রতি বেশ সহযোগিতা দেখিয়েছেন। এ জন্য আমি তাঁদের কাছেও কৃতজ্ঞ।’ মম আরও বলেন, ‘আমার পড়াশোনা যেহেতু নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে, তাই এ সেক্টরে কাজ করাটা আমার জন্য অনেক বেশি সহজ।’ এডি দুলালের ‘পথের দাবী’ ছাড়া মম কামাল খান ও আরিফ খানের নাটকে কাজ করবেন। এ ছাড়া তিনি আগামী ঈদের জন্য কয়েকটি এক ঘণ্টার নাটকে কাজ করবেন বলে জানা গেছে।