১৪ মাস পর মম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মম সর্বশেষ অভিনয় করেছিলেন এজাজ মুন্না পরিচালিত ধূপছায়া ধারাবাহিকে। এরপর তিনি মা হয়েছেন। এ কারণেই প্রায় ১৪ মাস কোনো নাটকে অভিনয় করা হয়নি তাঁর। আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন মম। তিনি জানালেন, ২৫ মে পথের দাবী ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ধারাবাহিকটি। মম বললেন, ‘উদ্ভাসের (মমর ছেলে) কথা ভেবেই এত দিন কোনো কাজ করিনি। আগে থেকেই সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। পরিচালকেরাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আবার কাজ শুরু করতে যাচ্ছি, সবার সঙ্গে দেখা হবে, দর্শকের কাছাকাছি যেতে পারব—ভালোই লাগছে।’পথের দাবী ধারাবাহিকটি পরিচালনা করছেন এ ডি দুলাল।