১৫ অক্টোবর ঢাকায় ‘রবিন হুড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসেল ক্রো অভিনীত রবিন হুড ছবিটি ঢাকায় মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর। ওই দিন থেকে ছবিটি স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় একই স্থানে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতিহাসভিত্তিক অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও ড্রামা ধাঁচের এই ছবিতে রাসেল ক্রোর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।তের শ শতাব্দীতে ইংল্যান্ডে রবিন ও তার দল স্থানীয় একটি গ্রামে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় এবং রাজমুকুটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এরপর জনগণের জন্য স্বাধীনতার এক চিরন্তন প্রতীক হয়ে ওঠে সে।এ বছরই ১৪ মে হলিউডের এই ছবিটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে।