১৫ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নিজ শহর মুম্বাইয়ে ‘দক্ষিণী’ ছবির সুপারস্টার রজনীকান্ত এলেন। তাও আবার দীর্ঘ ১৫ বছর পর। সাম্প্রতিক সময়ের আলোচিত ছবি ‘দ্য রোবট’-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠান উপলক্ষে রজনীকান্তের এ আগমন। মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে তাঁদের মিউজিক লঞ্চের এ অনুষ্ঠান করা হয়। সঙ্গে ছিলেন ছবির নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গী হিসেবে এসেছিলেন স্বামী অভিষেক বচ্চন, শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়া বচ্চন। পুরো অনুষ্ঠানে রজনীকান্ত কাটালেন অমিতাভ বচ্চনের সঙ্গে। কেউ কেউ আবার এও বলছেন, আকারে-ইঙ্গিতে রজনীকান্ত নাকি জানালেন, বলিউডে যে যত বড় স্টারই হোক না কেন দক্ষিণে সেই সেরা নায়ক একজনই।