১৫ বছর পর বোনের সঙ্গে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বড় আপুর (ফাহমিদা নবী) সঙ্গে শেষ কবে গান করেছিলাম, ভুলেই গেছি। তা প্রায় ১২ বছর তো হবেই। যতটুকু মনে পড়ে, আমরা মঞ্চে কোনো একটি অনুষ্ঠানে গান গেয়েছিলাম। এবার আবার গান গেয়েছি, টিভিতে।’ বললেন পঞ্চম। এটিএন বাংলার ঈদের এই অনুষ্ঠানের নাম ‘টিউন উইথ আস’। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাতে। অনুষ্ঠানে পঞ্চম গেয়েছেন দুটি গান। একটি একক কণ্ঠে, অন্যটি ফাহমিদার সঙ্গে দ্বৈত কণ্ঠে। পঞ্চম আরও বললেন, ‘আমি কিন্তু সুরকার, সংগীত পরিচালক। মঞ্চে কিংবা টিভিতে গান গাওয়া হয় না। এবার বড় আপু আর অনুষ্ঠানটির প্রযোজক লানা খানের অনুরোধেই রাজি হয়েছি।’ভাইবোন জুটির এই অনুষ্ঠানে আরও গান করেছেন বালাম-জুলি। ছিল আড্ডা। উপস্থাপনা করেছেন নাভিদ মাহবুব।