১৫ বছর পর বড় পর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর ফের বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন গায়িকা ও অভিনেত্রী হুইটনি হিউস্টন। স্পার্কেল নামে একটি মিউজিক্যাল ড্রামা পুনর্নির্মিত হতে যাচ্ছে। সেটিতেই অভিনয় করবেন ৪৮ বছর বয়সী এই শিল্পী। হুইটনি সর্বশেষ ১৯৯৬ সালে দ্য প্রিচারস ওয়াইফ ছবিতে অভিনয় করেছিলেন। স্পার্কেল ছবিতে হুইটনির বিপরীতে শিল্পী জর্ডিন স্পার্কস ও অভিনেতা মাইক এপসের অভিনয়ের কথা রয়েছে।১৯৭৬ সালে মুক্তি পাওয়া স্পার্কেল ছবিটির মূল বিষয়বস্তু ছিল পঞ্চাশের দশকে গড়ে ওঠা মেয়েদের গানের একটি দল নিয়ে। দলটির বড় হয়ে ওঠা, খ্যাতির শিখরে ওঠা তথা সদস্যদের ভবিতব্য নিয়েই ছবির কাহিনি। ১০ বছর আগে এই ছবির রিমেক হওয়ার কথা ছিল। হুইটনি হিউস্টন তখন থেকেই এর সঙ্গে যুক্ত। সে সময় ছবির মূল চরিত্রে তারকা শিল্পী আলিয়ার অভিনয়ের কথা ছিল। সে ২০০১ সালের কথা। কিন্তু বিমান দুর্ঘটনায় আলিয়া মারা যাওয়ায় ছবির কাজ পিছিয়ে যায়। আইএএনএস।