১৫ মার্চ থেকে উদীচীর অভিনয় কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগ আয়োজিত তিন মাসব্যাপী প্রযোজনাভিত্তিক অভিনয় কর্মশালা। এটি কর্মশালার দ্বাদশ আবর্তন। কর্মশালায় আবেদনের জন্য ১৪ মার্চ পর্যন্ত উদীচীর কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
১৫ মার্চ বিকেল চারটা থেকে শুরু হবে কর্মশালার কার্যক্রম। এতে প্রশিক্ষক থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নিরঞ্জন অধিকারী, লাকী ইনাম, আফরোজা বানু, রতন সিদ্দিকী, কামাল উদ্দিন, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার প্রমুখ। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি মঞ্চনাটক প্রযোজনা করা হবে।