১৫ সদস্যের নতুন সেন্সর বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র সেন্সর বোর্ড নতুন করে গঠন করা হয়েছে। ১৫ সদস্যের নতুন বোর্ডের বেশির ভাগ ব্যক্তিই আগেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, গতকাল রোববার তথ্য মন্ত্রণালয় থেকে নতুন সেন্সর বোর্ডে নতুন সদস্যদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করবেন পদাধিকারবলে তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন। সদ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার। সেন্সর বোর্ডের অন্য সদস্যরা হলেন—অভিনয়শিল্পী রাজ্জাক, প্রযোজক-পরিচালক এ জে মিন্টু, প্রযোজক আকন্দ সানোয়ার মুর্শেদ, সংগীতশিল্পী শামা রহমান, সাংবাদিক আলতাফ মাহমুদ, নাসির আহমেদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম ফজিলাতুন্নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানুল ইসলাম চৌধুরী, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন, আইন ও বিচার বিভাগ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহঙ্গীর হোসেন।জানা গেছে, এই সেন্সর বোর্ড আগামী এক বছর দায়িত্ব পালন করবে। নতুন বোর্ডের কার্যক্রম গতকাল থেকেই শুরু হয়েছে।