১৫০তম রবীন্দ্রজয়ন্তী ঘটা করে উদ্যাপন করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পাঁচ দিনের এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। কথা বললেন এই সংগঠনের সাধারণ সম্পাদক তপন মাহমুদ।উৎসবের এবারের স্লোগান ‘চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে’। এর মধ্য দিয়ে কী বলতে চেয়েছেন?আমাদের চারপাশে এত মিথ্যার ছড়াছড়ি, এখন সত্যের বড় বেশি প্রয়োজন। যে কথাটি বলতে চাই, তা যদি নির্ভয়ে বলতে পারি; তাহলে অনেক সমস্যার সমাধান হবে। কাজেই আমরা সেই সত্যটা বলতে চাই। সত্য পথে চলতে চাই। তাই এই আহ্বান। এবারের উৎসবে সংগীত পরিবেশনের তালিকায় কে কে আছেন?আমাদের এই উৎসব আয়োজনের একটি অন্যতম উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে রবীন্দ্রসংগীতের প্রতি উদ্বুদ্ধ করা। তাদের মাঝে রবীন্দ্রচর্চা বাড়ানো। আমি বেতার ও টিভিতে ৪১ বছর ধরে গান করছি। একদিন আমরা থাকব না, কিন্তু রবীন্দ্রসংগীতকে তো বাঁচিয়ে রাখতে হবে। আর তা এগিয়ে নিয়ে যাবে আজকের নতুন ছেলেমেয়েরা। তাই মঞ্চে প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক নতুন শিল্পী গান করবেন। জনপ্রিয় শিল্পীর সংখ্যা তো হাতেগোনা। উৎসবের পাঁচ দিন তাঁরাও থাকবেন।আগামী বছর রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। সে ব্যাপারে কিছু ভেবেছেন?শুনেছি, বাংলাদেশ ও ভারত যৌথভাবে রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন করার পরিকল্পনা করছে। আমরাও তেমন কিছু করার পরিকল্পনা করেছি। আমাদের আগামী উৎসবে ভারতের পশ্চিমবঙ্গ ও আগরতলা থেকে কয়েকজন শিল্পী ও গবেষককে আমন্ত্রণ জানাব। রবীন্দ্রবিষয়ক কিছু সেমিনারও হবে। এ ছাড়া রবীন্দ্র চিত্রকলার বড় প্রদর্শনীর আয়োজন করব।তার প্রস্তুতিটা কবে থেকে শুরু হবে?প্রস্তুতিটা কিন্তু শুরু হয়ে গেছে। এবারের উৎসবেই তার কিছু ছোঁয়া থাকছে। এই যেমন আজ থেকে পরপর তিন দিন রবীন্দ্রবিষয়ক তিনটি সেমিনার হবে। পঁচিশে বৈশাখ গীতি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা মঞ্চস্থ হবে। আগামী বছরও এ ধরনের আরও কিছু বিষয়ে সেমিনার হবে, নৃত্যনাট্য মঞ্চস্থ হবে। রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী বেশ ঘটা করে উদ্যাপন করব।