চ্যানেল টোয়েন্টিফোরে আজ রাতে প্রচারিত হবে ভ্রমণ নিয়ে অনুষ্ঠান সার্কেল দ্য গ্লোব। পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। উপস্থাপনা করেছেন মৌটুসী। কথা হলো তাঁর সঙ্গে।‘সার্কেল দ্য গ্লোব’ অনুষ্ঠানটির কাজ কোথায় করেছিলেন?স্পেন আর ফ্রান্সে। স্পেনে ঘুরেছি মাদ্রিদ, টলেডো, গ্রানাডা, কর্ডোপা, ভ্যালেন্সিয়া আর বার্সেলোনায়। ফ্রান্সে ছয় দিন ছিলাম প্যারিসে, এক দিনের জন্য গিয়েছিলাম ভার্সাইতে। গত বছর মার্চে ১৭ দিনে আটটি শহর ঘুরেছি। ভ্রমণ নিয়ে অনুষ্ঠান, চমৎকার সব জায়গা দেখা হয়ে গেছে।ঠিক বলেছেন। এর আগে আরও একবার মাদ্রিদ গিয়েছিলাম, ২০০৮ সালে, আমার স্বামীর সঙ্গে, মধুচন্দ্রিমায়। তখন রোমান্টিক একটা ব্যাপার ছিল আর এবার শুধুই কাজ করেছি। বিভিন্ন জায়গায় গিয়েছি, আর তা নিয়ে টিভি ক্যামেরার সামনে প্রচুর কথা বলেছি। এতগুলো জায়গায় ঘুরেছি, কিন্তু ব্যস্ততার জন্য ছবি তোলার জন্য এতটুকু সময় পাইনি।আপনি তো এর আগেও ভ্রমণ নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।২০০০ সালে আমার শুরুটাই হয়েছিল একুশে টিভির অ্যাডভেঞ্চার বাংলাদেশ দিয়ে। কোথাও যাওয়ার আগে ওই জায়গা নিয়ে পরিচালক আহির আলম যথেষ্ট পড়াশোনা করতেন, তাঁর জানার আগ্রহ ছিল, এরপর নানা ধরনের পরিকল্পনা করে তবেই রওনা দিতাম। তাই একুশে টিভির ওই অনুষ্ঠানের মান ছিল খুবই ভালো। আহির দেশের বাইরে গিয়ে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড তৈরির পরিকল্পনা করেছিলেন। এক দুর্ঘটনায় আহির মারা যান, তাঁর সঙ্গে সব শেষ হয়ে যায়। ২০০২ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ৫১বর্তী ধারাবাহিকের মধ্য দিয়ে অভিনয় শুরু করি।