১৭ প্রেক্ষাগৃহে ‘ও আমার দেশের মাটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন অনন্ত হীরা। মঞ্চ-টিভি অভিনেতা ও নির্দেশক অনন্ত হীরার এটি প্রথম চলচ্চিত্র।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে অনন্ত হীরা জানিয়েছেন, ১ জুন থেকে ঢাকাসহ দেশের মোট ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি দেব আমার প্রথম ছবি ‘ও আমার দেশের মাটি’। আরও মাত্র কয়েকটা দিন। যতই ছবি মুক্তির দিন এগিয়ে আসছে মানসিক চাপটা ততই বাড়ছে। তবে আনন্দটাও কিন্তু কাজ করছে। ছবির কাহিনি প্রসঙ্গে তিনি বলেন, ‘ও আমার দেশের মাটি প্রেমের, গানের ও দেশের ছবি। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের ছবিও। আমি চাই, দর্শকেরা ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।’এ ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্ত হীরা। ছবির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, তমা মির্জা, নূনা আফরোজসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করছেন আলাউদ্দিন আলী।ও আমার দেশের মাটি ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, অদিতি মহসীন, রাজীব, বিউটি, মুনির ও লিজা।ছবিটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান ও সম্পাদনা করেছেন মুজিবুর রহমান। এর ছবিটির কারিগরি সহযোগিতা দিয়েছে দ্য রেইন পিকচার্স লিমিটেড।উল্লেখ্য, প্রথমদিকে ও আমার দেশের মাটি ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন অনন্ত হীরা। গত ১৫ ফেব্রুয়ারি ছবিটি কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।