১৭ বছরে এটিএন বাংলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলা আজ ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পা রাখছে। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগান বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। শুরুটা অ্যানালগ প্রযুক্তিতে হলেও পরে তা ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করা হয়। অনুষ্ঠান ও সংবাদ—দুই ক্ষেত্রেই সাফল্যের স্বাক্ষর রেখেছে এই বেসরকারি টিভি চ্যানেলটি। এখন রমজান মাস। তাই আজ তেমন কিছুই থাকছে না অনুষ্ঠানমালায়। চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে একটি টেলিছবি প্রচার করা হবে। নাম পত্রমিতালী। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, চঞ্চল চৌধুরী, আলভী প্রমুখ। বৃন্দাবন দাসের লেখা আর সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় এই টেলিছবি আজ পুনঃপ্রচার করা হবে।