১৮ কোটি রুপির নায়ক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সিংঘাম’ ছবির ব্যবসায়িক সাফল্যের পর অজয় দেবগন এবার নিজের পারিশ্রমিকও প্রায় তিন গুণ বাড়িয়ে দিয়েছেন। পরিচালক সাজিদ খানের ‘হিম্মতওয়ালা’ নামের নতুন ছবিতে অজয় তাঁর পারিশ্রমিক চেয়েছেন ১৮ কোটি রুপি!কথাটা কি সত্যি? অজয় দেবগনের ম্যানেজার বললেন, ‘অর্থসংক্রান্ত ব্যাপারে সবার সঙ্গে কথা বলতে আমরা পছন্দ করি না।’এর আগে অজয় দেবগন একটি ছবির জন্য ছয় থেকে আট কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।জানা গেছে, সিংঘাম ছবিটি এ পর্যন্ত ১০০ কোটি রুপির ওপর আয় করেছে। মুম্বাই মিরর।