১৮-তে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়ে ১৮ বছর পার করলেন মৌসুমী। এবার প্রথম পেলেন মেরিল-প্রথম আলো পুরস্কার। তাঁকে নিয়েই এ আয়োজন ১৮ বছরের অভিনয়জীবনে প্রথমবার মিলল মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার। এই প্রাপ্তিকে কীভাবে দেখছেন?খায়রুন সুন্দরী ছবির জন্য পুরস্কার না পেয়ে হতাশই হয়েছিলাম সেবার, এরপর মনে হয়েছিল, সমালোচক পুরস্কার পাব। কিন্তু মেঘলা আকাশ ছবির জন্য যখন সেটিও পেলাম না, তখন আসলে খারাপ লেগেছিল। এবারের প্রাপ্তি সবকিছুই ভুলিয়ে দিয়েছে আমাকে।এবার কি আশা করেছিলেন?গোলাপী এখন বিলেতে ছবিতে আমি ও শাবনূর দুজনই অভিনয় করেছিলাম। যখন দেখলাম আমি মনোনয়ন পেয়েছি, তখন একটু একটু আশা জেগেছে মনে।মাঝে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন...সেই সময়টায় মনে হয়েছিল, টানা ১৪ বছর অভিনয় করতে গিয়ে আমার সন্তানদের কোনো সময় দিতে পারিনি। তাই ক্যারিয়ারের ভালো অবস্থানে থেকেও আমি অনেক চলচ্চিত্র ফিরিয়ে দিয়েছি। তার পরও অনুরোধ রাখতেই বছরে একটি-দুটি করে ছবিতে কাজ করছি। যেমন, চাষী নজরুলের দেবদাস ও মোস্তফা কামাল রাজের প্রজাপতি। এখন মনে হয়, একদম কাজ বন্ধ করার সিদ্ধান্তই সঠিক ছিল না।অনেক শিল্প সীমাবদ্ধতা আছে। সিনেমার ব্যবসাতেও মন্দা। তার পরও কোটি কোটি টাকা ব্যয়ে ছবি হচ্ছে। কিন্তু এভাবে কত দিন এই শিল্প চলতে পারবে বলে মনে করেন?বাংলা সিনেমা এখন কঠিন সময় পার করছে। সব জায়গায় সিনেমার ভাষা পরিবর্তন হয়েছে। আমাদের এখানেও সেই ছোঁয়া লেগেছে। কেউ কেউ চেষ্টা করে সফল হচ্ছেন, আবার কেউ কেউ একটু একটু করে এগোচ্ছেন। সমস্যা হচ্ছে, আমাদের এখানে যাঁরা মূল ধারায় ছবি বানাচ্ছেন, তাঁদের অনেকেই বিষয়টি উপলব্ধি করছেন না। আমাদের এখন গতানুগতিক ধারার গল্প থেকে বের হতে হবে। আমাকে এখন আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখালে চলবে না, শিক্ষক হিসেবে চলতে পারে। আমাকে নিতে হলে আমার মতো করে চরিত্র তৈরি করতে হবে। এ বিষয়গুলো ভাবতে হবে নির্মাতাদের। এখন যে দর্শক আছে, তাদের ভালো কিছু দিতে হবে। আমি তো বলব, আজ অনেক শিল্পী আছেন, কিন্তু তাঁদের জন্য ভালো চরিত্র তৈরি করা হয় না বলেই তাঁরা কাজ করছেন না। শাবনূরের মতো শিল্পীর কি এখনই অবসর নেওয়ার সময় হয়েছে? কিন্তু আজ ওর জন্য চরিত্র তৈরি হচ্ছে না। তাই ও কাজ করছে না।শিল্পী সমিতির সহসভাপতি পদে নির্বাচন করছেন। অনেক শিল্পীই আপনার বিপক্ষ প্যানেলে চলে গেছেন। আপনার প্রতিদ্বন্দ্বী আনোয়ারা ও প্রবীর মিত্র।আমি চাইছিলাম, শিল্পীরা নিজেদের সমিতির হাল ধরুক। প্রতিপক্ষ প্যানেলে শিল্পীরা দাঁড়িয়েছেন, তাতেও খুশি আমি। অন্তত তাঁরা নির্বাচন করে জিতে আসুক। নির্বাচনে হার-জিত থাকবেই। ফলাফল যেটাই হবে, তা মেনে নেওয়ার মানসিকতা আমার আছে।সামনে আপনার অনেক ছবি আসছে। এসব ছবি নিয়ে আপনার ভাবনা কী?কুসুম কুসুম প্রেম পাঁচ বছর আগের ছবি। কেন তখন ছবিটি মুক্তি দেওয়া হয়নি, তা জানি না। এখন ছবিটির কিছু অংশ নতুন করে শুটিং করতে হবে। প্রজাপতি খুবই ভালো গল্পের একটি ছবি। এ ছবির গান এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। দুজনের টানাপোড়েনের মধ্যে আমার যে চরিত্র, সত্যি খুবই উপভোগ্য। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই চাষী ভাই বানিয়েছেন।আপনি বিনোদনজগতে এসেই জয় করেছিলেন দর্শকদের হূদয়। দীর্ঘদিন হলো এভাবে নতুন কেউ আসছে না।এর কারণ, আমাদের নির্মাতারা সেই উদ্যোগ নিচ্ছেন না। আবার গণমাধ্যমও আগের মতো দায়িত্ব নিয়ে কাউকে তারকা বানাতে চায় না। কিন্তু নতুনদের আনাটা জরুরি।১৮ বছর ধরে ‘মৌসুমী’ হয়ে থাকার রহস্য কী?কঠিন পরিশ্রম ও সাধনা এর অন্যতম রহস্য। চেষ্টা থাকতে হবে। বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট কিছু পাওয়ার আশা ছাড়তে হবে। একটা উদাহরণ দিই। গত দুই মাস আমি কোনো কাজ রাখিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যায়ামাগারে যাচ্ছি। নিজেকে ধরে রাখার জন্যই এই পরিশ্রম করছি। প্রত্যেককেই এমন সচেতন হতে হবে।