১৯ জানুয়ারি ঢাকায় আসছেন ঋতুপর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়ক ফেরদেৌস প্রযোজিত 'এক কাপ চা' ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য ঋতুপর্ণা সেনগুপ্তের ঢাকায় আসার কথা ছিল আগামী মাসে। কিন্তু এর আগেই এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন তিনি। ১৯ জানুয়ারি সকালে ঢাকায় আসছেন ঋতুপর্ণা। সন্ধ্যায় ছবির পরিচালকের সঙ্গে একটি ঘরোয়া মিটিংয়ে অংশ নেবেন বলেও জানা গেছে। মিটিংয়ে তাঁরা ছবিটির স্ক্রিপ্ট এবং অন্যান্য বিষয়ে আলোচনা করবেন বলে জানান পরিচালক নঈম ইমতিয়াজ।এদিকে 'এক কাপ চা' চলচ্চিত্রের প্রযোজক চিত্রনায়ক ফেরদেৌস বর্তমানে কলকাতায় রয়েছেন ঋতুপর্ণার একটি অনুষ্ঠানের শুটিংয়ের জন্য।উলে্লখ্য, এর আগে ১৯ জানুয়ারি দুপুরে ভারতের একটি বিস্কুট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বাংলাদেশের বাজারজাত করণের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ঋতুপর্ণার।অনুষ্ঠান দুটি শেষ করে সেদিন রাতেই কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। এরপর ফেব্রুয়ারির শেষ দিকে 'এক কাপ চা' ছবির শুটিংয়ের জন্য আবার ঢাকায় আসবেন।