১৯ নম্বর অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন এরিক ক্ল্যাপটন। ক্ল্যাপটন শিরোনামের এই অ্যালবামটি হবে এই রক গিটারিস্টের ১৯তম একক স্টুডিও অ্যালবাম। ২৮ সেপ্টেম্বর বাজারে আসবে এই অ্যালবাম। অ্যালবামে অতিথি শিল্পী হিসেবে থাকবেন ক্ল্যাপটনের সাবেক প্রেমিকা শেরিল ক্রো এবং সাবেক ব্যান্ডসঙ্গী স্টিভ উইনউড। ‘একেবারে বিচিত্র স্বাদের সব গান থাকবে এই অ্যালবামে। দর্শকদের এটি চমত্কৃত করবে আশা করি। কারণ অ্যালবামটি আমার নিজের কাছেও একটি বড় চমক।’ বলেছেন এরিক ক্ল্যাপটন। ওয়েবসাইট।