২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ঋতুপর্ণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন কলকাতার চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত এক কাপ চা ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ। তিনি জানান, ঋতুপর্ণা এবার পাঁচ দিন থাকবেন। ছবিতে ঋতুপর্ণার চরিত্রের নাম দিলরুবা, পানশালায় কাজ করে। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণা ছবির একটি আইটেম গানে অংশ নেবেন। ঢাকার পর কলকাতায়ও শুটিং করা হবে ছবিটির। নুজহাত ফিল্মস ও ধানুকা ব্রাদার্স প্রযোজিত-পরিবেশিত এক কাপ চা ছবির কাজ শুরু হয়েছে ১৪ অক্টোবর। পরিচালকের মতে, এরই মধ্যে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। ফেব্রুয়ারিতে ছবির শুটিংয়ের অংশটি শেষ হবে। পয়লা বৈশাখে একই সঙ্গে বাংলাদেশ ও কলকাতায় ছবিটি মুক্তি দেওয়া হবে।