২ বছর পর মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলা
মিলা

দুই বছর পর আবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন মিলা। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে গানটি ‘সত্তা’ ছবিতে ব্যবহূত হবে। ছবিটির কাহিনি, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল।
মিলা জানান, ‘অনেক দিন পর ছবিতে গান করলাম। বাপ্পা দাও বেশ যত্ন নিয়ে গানটি তৈরি করেছেন।’
মিলা এও জানান, আপাতত আমি কনসার্ট নিয়েই ব্যস্ত রয়েছি। এদিকে আমার নতুন অ্যালবামের সব কটি গানের কাজ শেষ পর্যায়ে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে প্রকাশ করার ইচ্ছে রয়েছে।
২০০৯ সালে জি-সিরিজের ব্যানারে মিলার সর্বশেষ অ্যালবাম ‘রি-ডিফাইন্ড’ প্রকাশিত হয়েছিল। এর আগে তাঁর ‘ফেলে আসা’, ‘চ্যাপ্টার-২’ শিরোনামের দুটি অ্যালবামও প্রকাশিত হয়। অ্যালবামের বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পায়।