২০ অক্টোবর ‘হূদয় মিক্স থ্রি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের পর এবার অডিও সিডি আকারে আসছে হূদয় মিক্স থ্রি। জানা গেছে, ২০ অক্টোবর অ্যালবামটি বাজারে আনছে ডেডলাইন মিউজিক। হূদয় খানের সুর ও সংগীতায়োজনে এই অ্যালবামে গান গেয়েছেন ফারাবী, হ্যাপি, আলভী, ঐশী, সামী ও রাইসা। গান গেয়েছেন হূদয় খানও। হূদয় বললেন, ‘এর আগে পরিচিতদের নিয়ে যৌথ শিল্পীর দুটি অ্যালবাম করেছিলাম। এই দুটি অ্যালবামের কিছু গান শ্রোতারা খুব পছন্দ করেছেন। আমার এবারের অ্যালবামের শিল্পীরা একেবারেই নতুন। তবে শ্রোতাদের বলব, তাঁরা সবাই চমৎকার গেয়েছেন।’এদিকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে মুঠোফোন প্রতিষ্ঠান রবি রেডিও ৮০৮০ নম্ব্বরে শোনা যাচ্ছে হূদয় মিক্স থ্রি অ্যালবামের গানগুলো। হূদয় মিক্স থ্রি অ্যালবামে গান থাকছে ১০টি। এর মধ্যে হূদয় খান একক কণ্ঠে গেয়েছেন তিনটি গান। অন্য একটি গানে হূদয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আলভী। এর আগে রবির উদ্যোগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে কয়েকটি ধাপে হূদয় মিক্স থ্রি অ্যালবামের জন্য ছয়জন শিল্পীকে নির্বাচন করেন হূদয় খান।