২০ কোটিতেও ‘না’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিলেন হূতিক রোশন! একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করার জন্য এ প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ব্র্যান্ডটির কার্যক্রমের ওপর বিশ্বাস নেই হূতিকের। নিজের ভাবমূর্তি নিয়ে দারুণ সচেতন তিনি। আর সেটা ধরে রাখতে এত বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিতেও আপত্তি নেই তাঁর। প্রথমে ১৫ কোটির কথা বললেও প্রতিষ্ঠানটি পরে অর্থের পরিমাণটা বাড়িয়ে দেয়। তবু পাওয়া গেল না হূতিককে। মনে হচ্ছে, আমিরের পথেই আছেন হূতিক। মিড-ডে।