২০ জুলাই থেকে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ৯০ দিন তাঁকে কাটাতে হবে জেলখানায়। এই ৯০ দিনের মধ্যে প্রতিদিন মাত্র একটি ঘণ্টা সুযোগ পাবেন কারাকক্ষের বাইরে কাটানোর। পোশাক হিসেবে থাকবে শুধুই কয়েদিদের নীল পোশাক। থাকতে হবে মেকআপবিহীন। হ্যাঁ, কারাগারে এমন শাস্তিই ভোগ করতে চলেছেন অভিনেত্রী লিন্ডসে লোহান। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে শাস্তি পাওয়া এই অভিনেত্রীকে রাখা হবে অন্যান্য কারাবন্দীর কাছ থেকে একদম আলাদা একটি কক্ষে। ২০ জুলাই থেকে শুরু হবে তাঁর কারাবাস।এদিকে শোনা যাচ্ছে, কারাগারের কঠিন দিনগুলোতে নিজেকে শান্ত আর সুস্থির রাখতে বৌদ্ধধর্মে দীক্ষা নিচ্ছেন লিন্ডসে লোহান। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রায় শোনার পর থেকে কিছুতেই কান্না থামানো যাচ্ছে না ২৪ বছর বয়সী লিন্ডসের। এ জন্যই মানসিক শান্তির খুব প্রয়োজন হয়ে পড়েছে তাঁর। ওয়েবসাইট।