যে গতিতে ছুটছে, কৃষ ৩ না শেষ পর্যন্ত চেন্নাই এক্সপ্রেস ছবির রেকর্ডই ভেঙে দেয়! হূতিক রোশনের ছবিটি বলিউডের ২০০ কোটির অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছে, সেটিও মাত্র সাত দিনে! এক সপ্তাহে ছবিটির আয় ২০২ কোটি রুপি। ভারতীয় চলচ্চিত্রবোদ্ধা তরণ আদর্শ টুইট করেছেন, ভারতে ছবিটি আয় করেছে ১৬৬ কোটি ৫২ লাখ। বিদেশে আয় ৩৬ কোটি। সব মিলিয়ে আয় ২০২ কোটি ৫২ লাখ।
কৃষ ৩ দুই খান আমির ও শাহরুখের দুই ছবির তালিকায় ঢুকে গেল। আমিরের থ্রি ইডিয়টস আর শাহরুখের চেন্নাই এক্সপ্রেসও ২০০ কোটি রুপির বেশি আয় করেছিল। অবশ্য মাত্র চার দিনেই ১০০ কোটি রুপি তুলে এনেছিল চেন্নাই এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেস।