২০০ পর্বে ‘প্রাপক...’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় আজ বেলা একটা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘প্রাপক...’। আজ অনুষ্ঠানটির ২০০তম পর্ব প্রচারিত হবে। প্রতিদিন দৈনিক পত্রিকায় এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা নিয়ে চিঠি প্রকাশিত হয়। সেসব চিঠির ভিত্তিতেই সাজানো হয় এই অনুষ্ঠান। এলাকাগুলোর সমস্যা তুলে ধরাই এ অনুষ্ঠানের লক্ষ্য। পাশাপাশি থাকছে সেই সব এলাকার অধিবাসীদের ভাবনা। গ্রন্থনা করছেন ফারোহা সুহরোয়ার্দ্দী, উপস্থাপনা করছেন রওনক জাহান এবং অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমজাদ কবীর চৌধুরী।