২০০০ ডলারে গিনেথ-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিনেথ প্যালট্রো
গিনেথ প্যালট্রো

গিনেথ প্যালট্রোর সঙ্গে দেখা করতে দুই হাজার ডলার খরচ করতেও রাজি ভক্তরা। ৬০ জন ভক্তের জন্য এ সুযোগ রেখেছিলেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায় এই আয়োজনের সব টিকিট। নিউইয়র্কে তাঁর রান্নার ক্লাসে যোগ দেওয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে শুধু গিনেথের কাছ থেকে রান্না শেখাই নয়, এই টাকায় আরও পাওয়া যাবে বিমান ভাড়া, বিলাসবহুল হোটেলে দুই রাত থাকার সুযোগ, স্পা এবং ফরাসি রেস্তোরাঁয় রাতের খাবার। দারুণ সব নাশতা খেতে খেতে গল্প করে সময় কাটানো তো হবেই; গিনেথের কাছ থেকে রান্না শিখে তাঁরই অটোগ্রাফসহ রান্নার বই নিয়ে বাড়ি ফিরতে পারবেন ভক্তরা। সুযোগটা লুফে নিতে দেরি করেননি তাঁরা। এএনআই।