২০০০-এ বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাগান ছবির দৃশ্য
লাগান ছবির দৃশ্য

২০১৩ সালে ১০০ বছর পূর্তি হয়েছে বলিউডের৷ শতবর্ষ উপলক্ষে বলিউডের ক্ল্যাসিক ছবি ও খুঁটিনাটি বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে কয়েকটি পর্বে৷ আজ শেষ পর্ব
নতুন শতাব্দীতে বলিউডে সাফল্যের ঝড় ওঠে৷ খানদের পাশাপাশি অমিতাভ বচ্চনের পুনরুত্থান দেখে দর্শক৷ এ ছাড়া অক্ষয় কুমার, অজয় দেবগন, অনিল কাপুরসহ আরও অনেকে ঝলসে ওঠেন৷ নতুন প্রযুক্তির ব্যবহার ও আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ে৷
লগান (২০০১): আশুতোষ গোয়াড়িকার পরিচালিত ও আিমর খান অভিনীত মাস্টারপিস৷ ব্রিটিশ আমলে ভারতীয় গ্রামীণ জীবন, কৃষকদের খাজনার বোঝা, টানটান ক্রিকেট প্রতিযোগিতা—সবকিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ ছবিতে৷ সেরা ছবি, পরিচালক, অভিনেতাসহ ফিল্মফেয়ারে আটটি পুরস্কার পায় এ ছবি৷
দিল চাহতা হ্যায় (২০০১): ফারহান আখতার পরিচালিত তিন বন্ধুর জীবন ও প্রেমের কাহিিন৷ আিমর খান, সাইফ আলী খান ও অক্ষয় খান্না অভিনীত প্রাণোচ্ছ্বাসে ভরা ছবিটি বোদ্ধাদের প্রশংসা পায়৷ সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পাওয়া এ ছবি ফিল্মফেয়ারেও সাতটি পুরস্কার পায়৷
দেবদাস (২০০২): সঞ্জয় লীলা বানসালী পরিচালিত সময়ের ব্যয়বহুল এ ছবি বলিউডে শরত্চন্দ্রের একই উপন্যাসের চতুর্থ সংস্করণ৷ বিশাল সেট, ট্র্যাজিক লাভ স্টোরি ও শাহরুখ, মাধুরী, ঐশ্বরিয়ার দারুণ রসায়ন ছবিটিকে অম্লান করেছে৷ ফিল্মফেয়ারে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, অভিনেত্রীসহ আটটি পুরস্কার পায় দেবদাস৷
ব্ল্যাক (২০০৫): সঞ্জয়লীলা বানসালী পরিচালিত এ ছবি যেন সেলুলয়েডের কবিতা৷ বোবা, বধির ও অন্ধ এক মেয়েকে বোধ জ্ঞান দিতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করতে হয় তার শিক্ষককে৷ শেষে ওই শিক্ষকই আলঝেইমারে আক্রান্ত হন৷ এ ছবিতে অমিতাভ অভিনয়জীবনের সেরা পারফরম্যান্স করেছেন বলে মনে করেন বোদ্ধারা৷ জাতীয় পুরস্কার পান তিনি৷ রানি মুখার্জিও অসাধারণ অভিনয় করেন৷ ফিল্মফেয়ারে সর্বাধিক ১১টি পুরস্কার পেয়ে রেকর্ড গড়ে ব্ল্যাক৷

খোসলা কা ঘোসলা (২০০৬): কোনো স্টার ছাড়াই শুধু কাহিিন ও অভিনয়ের গুণে সারপ্রাইজ হিট হয় দিবাকর ব্যানার্জি পরিচালিত এ কমেডি ড্রামা৷ সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায়৷
রং দে বাসন্তী (২০০৬): রাকেশ ওমপ্রকাশ মেহরার ভিন্ন ধারার এক উপস্থাপনা৷ চার তরুণের মনে কীভাবে ব্রিটিশ শাসনামলের জাতীয় বীররা প্রভাব ফেলে, কীভাবে তারা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তা দেখানো হয়েছে মুনশিয়ানার মাধ্যমে৷ ছবিটি ফিল্মফেয়ারে ছয়টি পুরস্কার পায় সেরা ছবি ও পরিচালকসহ৷
ওমকারা (২০০৬): শেক্সিপয়ারের ওথেলো অবলম্বনে বিশাল ভরদ্বাজের এক্সপেরিমেন্টাল ছবি৷ ফিল্মফেয়ারে সাতটি পুরস্কার পায়৷ সবার অভিনয় ছিল অসাধারণ৷
তারে জামিন পার (২০০৭): বুদ্ধিপ্রতিবন্ধী এক ছেলের কাহিিন নিয়ে আিমর খান পরিচালিত এ ছবি ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বোদ্ধাদেরও প্রশংসা পায়৷ ফিল্মফেয়ারে সেরা পরিচালক ও ছবিসহ পাঁচটি পুরস্কার পায় ছবিটি৷
জাব উই মেট (২০০৭): ইমতিয়াজ আলী পরিচালিত বলিউডের অন্যতম সেরা রোমান্টিক ছবি৷ কারিনা কাপুর প্রাণবন্ত অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান৷
থ্রি ইডিয়টস (২০০৯): রাজকুমার হিরািনর অনবদ্য সৃষ্টি, মাস্টারপিস৷ তিন বন্ধুর ভিন্ন চরিত্র, জীবনসংগ্রাম কমেডির ছায়ায় দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ সেরা ছবি, সেরা পরিচালকসহ ফিল্মফেয়ারে ছয়টি পুরস্কার পেয়েছে৷
উড়ান (২০০৭): টিনএজ এক ছেলে বাবার মানসিক নির্যাতন থেকে রেহাই পেতে চায়৷ এমনই কাহিিন নিয়ে হৃদয়গ্রাহী এ ছবি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মতওয়ানে৷ এ সময়ের ক্ল্যাসিক এ ছবি ফিল্মফেয়ারে সাতটি পুরস্কার পায়৷
এ ছাড়া কাহোনা পেয়ার হ্যায় (২০০০), গাদার এক প্রেম কথা (২০০১), কাভি খুিশ কাভি গাম (২০০১), চাঁদনী বার (২০০১), লিজেন্ড অব ভাগাত সিং (২০০২), কোই মিল গ্যায়া (২০০৩), মুন্না ভাই এমবিবিএস (২০০৩), স্বদেশ (২০০৪), পেইজ থ্রি (২০০৫), ইকবাল (২০০৫), কাভি আল বিদা না কেহনা (২০০৬) ধুম টু (২০০৬), লাগে রাহো মুন্না ভাই (২০০৬), কৃশ (২০০৬), চাক দে ইন্ডিয়া (২০০৭), গুরু (২০০৭), ওম শািন্ত ওম (২০০৭) এ ওয়েনেস ডে (২০০৮), রক অন (২০০৮), গজিন (২০০৮), যোধা আকবর (২০০৮), লাভ আজ কাল (২০০৯), পান সিং তুমার (২০১০), গ্যাংস অব ওয়াসেপুর (২০১২) উল্লেখযোগ্য৷
 আহমেদ শরীফ
কালচারোপিডিয়া ডট কম, ক্রিয়েটিভ ডট সুলেখা ডট কম, উইকিপিডিয়া, আইএমডিবি, জি নিউজ ডট ইন্ডিয়া ডট কম