২০১২ সালে ম্যাডোনার নতুন অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে হলিউডের নতুন ছবি ডব্লিউ.ই.। এর পরিচালক জনপ্রিয় সংগীতশিল্পী ম্যাডোনা। ছবির কাহিনিও লিখেছেন তিনি নিজেই। তবে ছবিটির বরাতে কোনো বাহবা জোটেনি এ পর্যন্ত। তাই সমালোচকদের আশঙ্কা, ম্যাডোনা এই লাইনে এবারও হতাশ হতে যাচ্ছেন। তবে রাত কেটে গেলেই আসে দিন। ম্যাডোনাও হয়তো তেমন দিনের অপেক্ষায়। ঘোষণা দিয়েছেন তাঁর নতুন অ্যালবাম দ্য ম্যাটেরিয়াল গার্ল-এর কাজ দুরন্ত গতিতে এগিয়ে চলছে। ২০১২ সালের বসন্তে অ্যালবামটি শ্রোতাদের কাছে পৌঁছাতে পারবেন বলে আশা করছেন এই তারকা। তবে বসন্তে পুরো অ্যালবামটি মুক্তি দেওয়ার আগে প্রথম গানটি তার আগেই বাজারে ছাড়বেন বলেও জানিয়েছেন তিনি। সেটা হতে পারে ২০১২ সালের ফেব্রুয়ারির দিকে। দ্য র‌্যাপ ডটকম।