২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘মেহেরজান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রুবাইয়াত হোসেন নির্মিত চলচ্চিত্র মেহেরজান। ছবিটির মুক্তি উপলক্ষে গতকাল সোমবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক রুবাইয়াত হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আশীর্বাদ চলচ্চিত্রের আশিক মোস্তফা এবং ছবিটির অভিনয়শিল্পী, কলাকুশলীসহ অনেকে।একজন বীরাঙ্গনা ও এক যুদ্ধশিশুর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে মেহেরজান।রুবাইয়াত হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা ও নারীর ভূমিকা নিয়ে গবেষণা করেছি। এ জন্য আমি ফেরদৌসী প্রিয়ভাষিণী, শাহীন আকতারসহ আরও অনেকের কাছে যাই। তাঁদের কাছ থেকে যুদ্ধাহত নারী মুক্তিযোদ্ধাদের কথা জানতে পারি। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে মেহেরজান গল্পটি চূড়ান্ত করি।’১৮ জানুয়ারি ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছবির অন্যতম অভিনয়শিল্পী ভিক্টর ব্যানার্জি। এ ছবিতে জয়া বচ্চনও অভিনয় করেছেন।মেহেরজান ছবিটির অন্যতম সহযোগী প্রতিষ্ঠান চ্যানেল আই। সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সবাইকে উৎসাহিত করে থাকি। মেহেরজান ছবিটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।’