২১ ডিসেম্বর ‘চোরাবালি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রেদওয়ান রনির চলচ্চিত্র চোরাবালি। রনি বলেন, ‘ছবিটি মুক্তি দেওয়ার জন্য আমি বড়দিন আর ইংরেজি নববর্ষের আগের সময়টাকে বেছে নিয়েছি।’ এদিকে গতকাল মঙ্গলবার ছবিটি বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।চোরাবালি ছোট পর্দার নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় প্রথম চলচ্চিত্র। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তিনি। এই ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, ইন্দ্রনীল সেনগুপ্ত (ভারত), শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সোহেল রানা, এ টি এম শামসুজ্জামান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট ও মাছরাঙা প্রোডাকশনস।