২১ মে আসছে ‘কাইটস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের তারকা হূতিক রোশন অভিনীত বহুল আলোচিত ছবি কাইটস আগামী ২১ মে সারা বিশ্বে মুক্তি পাবে। ওই দিন ৬০টি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির ইংরেজি ও হিন্দি সংস্করণ প্রদর্শিত হবে। ছবির হিন্দি সংস্করণ পরিচালনা করেছেন অনুরাগ বসু। ইংরেজি সংস্করণের কাজ করেন হলিউডি পরিচালক ব্রেট র্যাটনার। গতকাল শুক্রবার ছবিটির প্রথম ট্রেলার একযোগে এক হাজার ৭০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। হূতিকের বাবা রাকেশ রোশন এটি নির্মাণ করেন। পরিবেশনা ও বিপণনে রয়েছে রিলায়েন্স বিগ পিকচার্স। এ ছবির মাধ্যমে বলিউডি ছবিতে অভিষেক হবে মেক্সিকোর মডেল তারকা বারবারা মোরির। ওয়েবসাইট।