২১ মে ঢাকায় ‘অ্যাভাটার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের এ সময়ের অন্যতম আলোচিত চলচ্চিত্র অ্যাভাটার ঢাকায় মুক্তি পাচ্ছে ২১ মে। ওই দিন থেকে স্টার সিনেপ্লেক্স ও বলাকা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পাবেন দর্শকেরা। বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি এনেছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রতিষ্ঠানটির পরিচালক (বিপণন) ইবনে হাসান খান জানান, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের আরও কয়েকটি জেলা শহরেও দর্শকেরা ছবিটি দেখতে পাবেন। জানা গেছে, গত সপ্তাহে চলচ্চিত্র সেন্সর বোর্ড কোনো কর্তন ছাড়াই ছবিটির ছাড়পত্র দিয়েছে। ১৬০ মিনিট দৈর্ঘ্যের অ্যাভাটার ছবিটি পরিচালনা করেছেন জেমস ক্যামেরন।