২১টি চলচ্চিত্র নিয়ে 'সমকালীন দেশীয় চলচ্চিত্র উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশে নির্মিত প্রায় সাড়ে ৫০০ চলচ্চিত্রের মধ্য থেকে ২১টি চলচ্চিত্র বাছাই করেছে জুরি কমিটি। এই চলচ্চিত্রগুলো নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে গতকাল বুধবার থেকে শুরু হলো ‘সমকালীন দেশীয় চলচ্চিত্র উৎসব’। সাত দিনের এই উৎসব আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। উদ্বোধনী অনুষ্ঠানে তারেক মাসুদের মাটির ময়না ছবিটি প্রদর্শন করা হয়। উৎসবের অন্য চলচ্চিত্রগুলো হলো মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তানভীর মোকাম্মেলের লালন, চাষী নজরুল ইসলামের শুভা, সাইদুল আনাম টুটুলের আধিয়ার, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ, সারাহ বেগম কবরীর আয়না, গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায়, হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া, তৌকীর আহমেদের জয়যাত্রা, কাজী মোরশেদের ঘানি, নুরুল আলম আতিকের ডুবসাঁতার, তারেক মাসুদের রানওয়ে, কোহিনুর আক্তার সুচন্দার হাজার বছর ধরে, আবু সাইয়ীদের শঙ্খনাদ, গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা, মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু, এনামুল করিম নির্ঝরের আহা!, নোমান রবিনের কমন জেন্ডার, টোকন ঠাকুরের ব্ল্যাক আউট ও নাসির উদ্দীন ইউসুফের গেরিলা। আর চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।