২২ নভেম্বর থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২২ নভেম্বর থেকে ভারতের গোয়া রাজ্যের পানাজি শহরে বসছে ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। ১০ দিনব্যাপী ওই উত্সবের সূচনা করবেন বলিউডের প্রবীণ প্রযোজক যশ চোপড়া। নিয়মানুযায়ী থালি গার্ল হচ্ছেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। উত্সবে বলিউডের সব সুপারস্টারের পাশাপাশি থাকবেন পশ্চিমবঙ্গের বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিত্। এ ছাড়াও হলিউডের বিখ্যাত পরিচালক আং লি। দেশি-বিদেশি অনেক ছবি থাকলেও উত্সবের প্রথম ছবি ওম পুরির ‘ওয়েস্ট ইজ ওয়েস্ট’। ওই দিনই জিতেন্দ্র, শ্রীদেবী ও জয়াপ্রদার উপস্থিতিতে দেখানো হবে তাঁদের অভিনীত ‘তোফা’ ছবিটি। এ ছাড়া বলিউডে কীভাবে কৌতুকধর্মী ছবি বারবার হিট করছে, তা নিয়ে কথা বলবেন অভিনেতা বোমান ইরানী। শতবর্ষে পা দেওয়া বলিউডের তিন প্রয়াত অভিনেতা-অভিনেত্রী অশোক কুমার, মোতিলাল ও নাদিয়ার ছবিও উত্সবে দেখানো হবে।