২৩ বছর পর সন্ধ্যা-সৌমিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এঁরা উত্তম-সুচিত্রা যুগের নায়ক-নায়িকা। সৌমিত্র চট্টোপাধ্যায় আর সন্ধ্যা রায়। একসময় একসঙ্গে ছবিও করেছেন। তারপর বিরতি। দীর্ঘ ২৩ বছর পর এই জুটিকে ফের চলচ্চিত্রে এনেছেন পরিচালক পিনাকী চৌধুরী। তাঁর আরোহণ ছবিতে এই জুটিকে দেখা যাবে ফের। ছবির শুটিং চলছে। শুটিং ইতিমধ্যে হয়েছে কাশী, বারানসিতে। এখন চলছে কলকাতায়। ছবিতে আরও অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দিলীপ রায়, রাজেশ শর্মা প্রমুখ। ছবিতে আরও থাকবে ব্যান্ডদল ‘ভূমি’।