২৩ মে প্রেক্ষাগৃহে আসছে 'তারকাঁটা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৩ মে৷ গতকাল সোমবার সকালে ভারতের মুম্বাই থেকে মুঠোফোনে জানিয়েছেন রাজ৷ তিনি এখন সেখানে ছবি মুক্তির আগের কিছু কারিগরি কাজ করছেন৷ রাজ জানান, গত রোববার চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে কোনো কাটাছেঁড়া ছাড়াই ছাড়পত্র পেয়েছে ছবিটি৷
তারকাঁটা ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভ, মিম, ডা. এজাজ, ফারুক আহমেদ প্রমুখ৷ ছবির গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বেবী নাজনীন, কনা, আরফিন রুমি, পারভেজ, পূজা, নাওমি, লিজা ও খেয়া এবং ভারতের সুনিধি চৌহান, মমতা শর্মা ও পলক মুছাল৷