২৪ অক্টোবর পিঁপড়াবিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিঁপড়াবিদ্যা ছবির পোস্টার
পিঁপড়াবিদ্যা ছবির পোস্টার

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি পিঁপড়াবিদ্যা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ অক্টোবর। গতকাল বৃহস্পতিবার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এই তারিখ চূড়ান্ত করেছে।
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, প্রচারণায় থাকবে নতুনত্ব। পিঁপড়াবিদ্যায় এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু। ছবি মুক্তির আগে মিঠুর ফান ভিডিও ‘হিরো হইতে কী লাগে’ দেখানো হবে চ্যানেল আইয়ে। দেখা যাবে অনলাইনেও। ছবির টাইটেল গানটি গেয়েছে চিরকুট। গানটির শিরোনাম ‘লেজে রাখা পা’। প্রচারণার অংশ হিসেবে বাজারে ছাড়া হবে এই গানও। ওয়েবসাইটটি হলো www.facebook.com/chabialGcR।
ফারুকী আরও জানান, ছবি মুক্তির আগে শিল্পী ও কলাকুশলীদের নিয়ে বিভিন্ন জেলা শহর ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি।
পিঁপড়াবিদ্যা ছবিটি দুবাই চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয়। এরপর ছবিটি সাংহাই গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড, মোহর এশিয়া-আফ্রিকা অ্যাওয়ার্ড ও ডালাস এশিয়ান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। ছবিতে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু, শিনা চৌহান, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, সাব্বির প্রমুখ।