২৪ এপ্রিল রশীদ খানের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রশীদ খান
রশীদ খান

হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশীদ খান আবার ঢাকায় আসছেন। গত বছর তিনি ঢাকায় আসেন বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবে। এবার তিনি গান করবেন র‌্যাডিসন ব্লু হোটেলে। ২৪ এপ্রিল সন্ধ্যায় ওস্তাদ রশীদ খানের এই উচ্চাঙ্গসংগীত অনুষ্ঠানের আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশস।
ব্লুজ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুল ইসলাম বলেন, এর আগে ওস্তাদ রশীদ খানের সবকটি পরিবেশনাই ছিল আমন্ত্রিত অতিথি কিংবা উন্মুক্ত অনুষ্ঠানে। এবারের অনুষ্ঠানটি ব্যতিক্রম। এবার আগ্রহীদের টিকিট সংগ্রহ করতে হবে। আশা করছি, ওস্তাদ রশীদ খানের এবারের পরিবেশনাও সবাই উপভোগ করবেন।