২৪ কৃতীর স্মৃতি নিদর্শন প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে গতকাল দেশের ২৪ জন কৃতী সন্তানের স্মৃতি নিদর্শনের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধনের পর ভাষাসৈনিক আবদুল মতিনকে নিয়ে নিদর্শন দেখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ছবি: সাবিনা ইয়াসমিন
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে গতকাল দেশের ২৪ জন কৃতী সন্তানের স্মৃতি নিদর্শনের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধনের পর ভাষাসৈনিক আবদুল মতিনকে নিয়ে নিদর্শন দেখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ছবি: সাবিনা ইয়াসমিন

গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ২৪ জন কৃতী সন্তানের স্মৃতি নিদর্শনের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মন্ত্রী বলেন, ইতিহাস সংরক্ষণের জনগুরুত্বপূর্ণ কাজ করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। এ প্রদর্শনী দেশকে জানতে তরুণ প্রজন্মের জন্য সহজতর ও আনন্দদায়ক হবে।

জাতীয় জাদুঘরের কথ্য ইতিহাস কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন পর্যায়ের ১২০ জন কৃতী সন্তানের সাক্ষাৎকার ধারণ করা হয়েছে। ধারণকৃত রেকর্ডগুলোর মধ্যে ২৪ জনের স্মৃতি নিদর্শন নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে।

প্রদর্শনীতে ব্যক্তিগত ব্যবহূত দ্রব্যের পাশাপাশি জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী স্মৃতিচারণা অনুষ্ঠান। ২৩, ২৫, ২৯ ও ৩১ মার্চ কৃতীদের জীবন ও কাজ নিয়ে চার দিনব্যাপী স্মৃতিচারণা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইতিহাসবিদ অধ্যাপক আ ফ সালাহ্উদ্দীন আহমদ বলেন, ইতিহাসের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় সমকালীন ইতিহাস ধারণের ক্ষেত্রে কথ্য ইতিহাসের ভূমিকা অপরিসীম। ইতিহাসচর্চার ক্ষেত্রে কথ্য ইতিহাসের ভূমিকা যুগ যুগ ধরে সমাদৃত। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কামাল আবদুল নাসের চৌধুরী। উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিন।