২৪ গান দিয়ে ১২ বছর উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বহ্নিশিখার যুগপূর্তি অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশনা l প্রথম আলো
গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বহ্নিশিখার যুগপূর্তি অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশনা l প্রথম আলো

২৪টি গান পরিবেশন করে সংগঠনের ১২ বছর পূর্তি উদ্‌যাপন করলেন বহ্নিশিখার শিল্পীরা। ছিল রবীন্দ্র, নজরুল, রজনীকান্ত, লালন, হাসন, শাহ আব্দুল করিম, আরকুম শাহ, ওস্তাদ মোমতাজ আলী খান, জালাল খাঁ, সলীল চৌধুরী, ভূপেন হাজারিকা, কালিকা প্রসাদ, আব্দুল লতিফের গান। ছিল সিলেটের ধামাইল, বীরভূমের ঝুমুর, শিলচরের লোকসংগীত আর অসমীয়া ভাষার গান।

গতকাল রোববার সন্ধ্যায় এ আয়োজন বসে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। এতে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বহ্নিশিখার সভাপতি গোলাম কুদ্দুছ।

ছোট পরিসরে আলোচনা পর্ব শেষে বহ্নিশিখার ১৩ জন শিল্পী একসঙ্গে বসে গেয়ে শোনালেন ২৪টি গান।