২৪ ডিসেম্বর পরিচালক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের বাকি আর মাত্র ১০ দিন। ২৪ ডিসেম্বর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা লড়ছেন।জানা গেছে, বর্তমান মহাসচিব শাহ আলম কিরণ ও মুশফিকুর রহমান গুলজারের নেতৃত্বে একটি প্যানেল হয়েছে, অন্যটির নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হান্নান ও এফ আই মানিক। এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে লড়ছেন জিল্লুর রহমান এবং যুগ্ম মহাসচিব হিসেবে সায়মন তারেক।চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রযোজক ও শিল্পীদের মধ্যে জোর তৎপরতা লক্ষ করা গেছে। শিল্পীরা তাঁদের পছন্দের পরিচালকদের জেতাতে এরই মধ্যে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ শুরু করেছেন। অন্যদিকে, প্রযোজকেরা তাঁদের ঘরানার প্রার্থীদের নেতৃত্বে নিয়ে আসতে কাজ শুরু করেছেন।দুটি প্যানেলই চলচ্চিত্রশিল্পকে গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছে। তাঁরা ভালো ছবি নির্মাণে নির্মাতাদের সর্বোচ্চ সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছেন।