২৪ বছর পর একসঙ্গে
প্রায় ২৪ বছর পর একত্র হয়েছেন সত্তরের দশকের জনপ্রিয় ব্যান্ড দল বনিএমের অন্যতম তিন সদস্য। তাঁরা হচ্ছেন লিজ মিচেল, মেইজ উইলিয়ামস ও মার্সিয়া ব্যারেট।সম্প্রতি আমস্টার্ডামে তাঁদের দীর্ঘদিনের সহকর্মী ববি ফ্যারেল স্মরণে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা এক হয়েছেন। সেখানে ববি ফ্যারেলকে স্মরণ করে তাঁরা বলেন, ‘আমরা তোমাকে অনেক মিস করছি। তাঁরা এও বলেন, ববি ছাড়া কোনোভাবেই বনিএম ব্যান্ডকে কল্পনাই করা যায় না।’৬১ বছর বয়সী বনিএম ব্যান্ডের অন্যতম এই সদস্যকে সপ্তাহ খানেক আগে রাশিয়ার একটি হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি পর্যবেক্ষক দলের সদস্য সার্গেই ক্যাপিটানভ এটিকে হার্ট অ্যাটাক বলে দাবি করেছেন। তবে কেউ কেউ প্রথমদিকে এটিকে সন্দেহজনক মৃত্যু মনে করেছিলেন। কিন্তু পর্যবেক্ষক দলের সদস্যরা কোনো অবস্থায় এটিকে সন্দেহজনক মৃত্যু বলতে রাজি নন। পিটিআই।